অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ

ফুফু হামিদা খানম রানুর মরদেহ দেখতে লালমাটিয়ায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু হামিদা খানম রানুর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সকালে তার মরদেহ দেখতে রাজধানীর লালমাটিয়ায় তাদের বাসায় যান প্রধানমন্ত্রী।

এসময়,পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন তিনি। সেখানে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান শেখ হাসিনা। এসময়,মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় পরিবারের সদস্যদের সমবেদনা ও ফুফু হামিদার আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী ।

 হামিদা খানম রানু বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবিরের সম্পর্কে বোন হন।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button