আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে গণভবনে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের তাড়াহুড়া করে না করে খেলার পরামর্শ দেন এবং বলেন নিজেদের ওপর আস্থা রাখতে ।
প্রধানমন্ত্রী আরো বলেন,বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।
টানা ৭৩ দিনের সফরের আগে বাংলাদেশ দলের জন্য প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান টাইগার ক্যাপ্টেইন মাশরাফি বিন মর্তুজা । ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৭ই মে ফাইনাল। এরপর বিশ্বকাপ খেলার জন্য সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে টিম টাইগার্স।
বাংলাটিভি/শহীদ



