
প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ১৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্যাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে র্যাব চারের একটি দল অভিযান চালিয়ে এই পেশাদার সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করে। সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির।
গুপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কাফরুলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নানা কৌশলে প্রতারণা করার অভিযোগে ১৫ জনকে গ্রেফতারের কথা জানায় র্যাব।
গ্রেফতার প্রতারকরা হলো— নুরুল ইসলাম, মিনার মিয়া, মিজান, তোফাজ্জল করিম তানভির, আক্তার ফারুক, মো. রাজু, গোলাম মোস্তফা শাকিল, মো. শাকিল খান, জাহাঙ্গীরুল আবেদীন, আজগর আলী হাওলাদার, সিরাজুল ইসলাম, শামীম মিয়া, অজয় চাকী, হারুন উর রশিদ ও তুষার আহমেদ। এই প্রতারকদের টার্গেট স্বচ্ছল ব্যবসায়ীরা।
গ্রেফতারকৃত প্রত্যেক সদস্যের বিরোদ্ধেই সচ্ছল ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন কৌশলে মেগনেটিক পিলার, তক্ষক, পাওয়ার কয়েন, থান কাপড় এমনকি পুরানো জাহাজ ক্রয়-বিক্রয়ের ভুয়া ব্যবসা সাজিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পরমান রয়েছে বলে জানায় র্যাব। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারক চক্র এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাটিভি/প্রিন্স



