
কোন মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ বলে সম্বোধন করা যাবে না এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
জাতির শ্রেষ্ঠ সন্তানকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ যদি এটা করে,তাহলে তাদের বিরুদ্ধে তলব করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন আদালত।
মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানি কালে মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত বলেছেন, কোন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠান ও গণমাধ্যম এটা করে তাহলে তাদের তলব করা হবে।’
আদালত বলেন, ‘মুক্তিযোদ্ধা ভুয়া সনদ হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনও ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না।
বাংলাটিভি/ফাতেমা



