জঙ্গিমুক্ত করে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
দেশকে জঙ্গিমুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকালে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সব মানুষ নিজ নিজ ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করবে, তা নিশ্চিত করা হয়েছে।সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাস-জঙ্গিবাদ এখন সারা বিশ্বে সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নাই, দেশ নাই,সমাজ নাই।
তিনি বলেন, ‘সবাই যার যার ধর্ম সম্মান ও নিষ্ঠার সাথে শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে সেটাই আমরা চাই।এছাড়া এই সহনশীলতা, ভাতৃত্ববোধ সকলের মাঝে থাকবে এটাই আমাদের লক্ষ।সন্ত্রাস,জঙ্গীবাদ এগুলো সারা বিশ্বব্যাপী একটা সমস্যা হিসেবে দেখা গিয়েছে।
জঙ্গীবাদের সঙ্গে যারা সম্পৃক্ত তারাই জঙ্গী।তাদের কোনও ধর্ম নেই, তাদের কোনও দেশ ও কিছুই নেই।তারা আসলে জঙ্গীই, এটাই বাস্তবতা।সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করতে। আমরা অর্থনৈতিক উন্নয়ন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সব ধর্মই শান্তির কথা বলে এবং আমরা এটাই বিশ্বাস করি-যে ধর্ম যার যার উৎসব সবার।এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়,যে ধর্মের উৎসবই হোক সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে।সকল ধর্মের সকলে যেন শান্তিপূর্ণ ভাবে,সম্মানের সাথে,স্বাধীন ভাবে পালন করতে পারে সেটা নিশ্চিত করা।যে যার ধর্ম পালন করি,অন্য ধর্মের প্রতি যেন সম্মান জানাই।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশকে আমরা ক্ষুধা মুক্ত,দারিদ্র মুক্ত করতে চাই। দাবি করতে পারি বাংলাদেশ এখন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত করতে হবে। দারিদ্রের হার হ্রাসের কথা তুলে ধরে আমরা চাই বাংলাদেশ সম্পূর্ণভাবে দারিদ্র মুক্ত হবে।
এদিকে বলেন, বাংলাদেশকে আমরা দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।এ লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা,ধর্ম- বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষেরই জীবন মান উন্নত হোক সেটাই আমরা চাই।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
বাংলাটিভি/ফাতেমা



