অন্যান্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ

চার দেশ সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপান, সৌদি আরব ফিনল্যান্ড ও ভারতে ১২ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সফরে প্রথমেই প্রধানমন্ত্রী জাপানে ২৮ থেকে ৩১মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দেবেন। সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে তার।

জাপান সফরে তার সম্মানে দেয়া বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন শেখ হাসিনা। জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

এরপর শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। সেখানে তিনি ৩জুন পর্যন্ত অবস্থান করবেন। সৌদি আরবে সফরে প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৩১ মে মক্কায় ‘মক্কা সামিট: টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সময় প্রধানমন্ত্রী পবিত্র উমরাহ পালন করবেন।

সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। ৪জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সবশেষে একদিনের সফরে ভারতের নয়া দিল্লিতে যাবেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button