
নাইকো দুর্নীতি মামলার বিচারে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের পরবর্তী শুনানি ১০জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত ।
খালেদা জিয়ার রিটের শুনানিতে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের পরিবেশ দেখতে ভিডিও সিডি চেয়েছে আদালত।
গত ১২মে এই মামলায় বিচারে বিশেষ আদালত পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার থেকে সরিয়ে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেয়ার গেজেট প্রকাশ হয়।
পরে সরকারি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।
বাংলাটিভি/ফাতেমা



