চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে নয়াদিল্লি হয়ে ৮জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নিবেন তিনি।এছাড়া এই জাপানের প্রভাবশালী দৈনিক নিক্কেই শিম্বুন আয়োজিত ‘এশিয়ার ভবিষ্যৎ’ শিরোনামের আন্তর্জাতিক ফোরামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
তাঁর সফরকে কেন্দ্র করে নিজেদের নানা আশা, আকাঙ্খার কথা জানিয়েছেন প্রবাসীরা।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী,রাজনীতিক ও সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রবাসে থেকেই তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ চান।
বাংলাটিভি/ফাতেমা



