
ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ । সকাল ৯টা থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত পাঁচ স্থান থেকে টিকিট বিক্রি শুরু হয়।
রেলসূত্রে জানা গেছে, অনলাইনে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫০ শতাংশ টিকিট। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে অবিক্রিত টিকিট পরে কাউন্টার থেকে দেয়া হবে।
ফিরতি টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশনগুলোতে তৎপর রয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব, আর্মড পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছে
ফিরতি টিকিটের ক্ষেত্রে আজ দেয়া হচ্ছে ৭জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে আগামীকাল ৩০মে দেয়া হবে ৮জুনের, ৩১মে ৯জুন, ১জুনের টিকিট ১০ জুন এবং ২জুন দেয়া হবে ১১জুনের টিকিট।
বাংলাটিভি/ফাতেমা



