
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গুলি বৃদ্ধসহ ২০জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও ঢালী কান্দিতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এতে নোয়াদ্দা এলাকার রাজ্জাক শিকদার, নুরউদ্দীন, সোলেমান, আকরাম, আবু সায়েদ, রহমত উল্লাহ, আবুল কালাম, মোঃ সুজন, গৃহবধূ তাসলিমা, শাহনাজ, কলেজ ছাত্র মোঃ সাকিলসহ ২০জন আহত হয়েছে। এদের মধ্যে গুলি বৃদ্ধ আকরাম ও নূর উদ্দীনকে গুরতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপণ দেওয়ান এর নেতৃতে এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
সরেজমিনে জানাযায়, সম্প্রতি কয়েকদিন ধরেই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপণ দেওয়ান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালীর মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে একপক্ষের স্বপণ দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনী নোয়াদ্দা ও ঢালী কান্দি এলাকায় হামলা চালায়। এসময় মেজবাউদ্দিন ঢালীকে না পেয়ে এলাকার নিরীহ মানুষদের উপর হামলা চালায়।
স্থানীয়রা আরো জানায়, ভোরের সূর্য উঠার আগেই সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপর হামলা চালায়, তারা গবাদি পশুর উপর ও হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরেই সন্ত্রাসী বাহীনিদের হামলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে, আমরা এর থেকে রেহাই চাই।
ওই গ্রামের মাদবর মেজবাউদ্দিন ঢালী জানায়, সকালে নিরীহ মানুষদের উপর আচমকা হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
এব্যাপারে স্বপণ দেওয়ান জানান, ভোরে আমি বাজারে আসলে আমার উপর হামলা চালানো হয়, পরে আমার লোকেরা প্রতিরোধ করার চেষ্টা করে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জরিতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা টিভি



