আওয়ামী লীগরাজনীতি
‘দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ’

বুলবুল আহমেদ : আওয়ামী লীগের মধ্যে দুর্নীতিবাজ কোনো নেতা-কর্মী ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনোই দুর্নীতিবাজদের প্রশয় দেয় না।
অপরাধ করে পার পাবার প্রবণতাআওয়ামী লীগে নেই উল্লেখ করে তিনি বলেন, দলের যারা দুর্নীতিতে জড়িত আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে দুদকসহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।



