বিশ্ববাংলা

আফ্রিকায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু

ইয়াকুব নবী, নোয়াখালী : আফ্রিকার দেশ মোজাম্বিকের মুকুবা শহরের পাশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ফরহাদ ও আল আমিন নামে নোয়াখালীর দুই সহোদর নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় এক সাথে এই দুই সহোদরের মৃত্যুতে তাদের গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

হতদিরদ্র মোহাম্মদ হোসেন দিনমজুরের কাজ করেন। প্রায় তিন বছর আগে জমি জমা বিক্রয় করে বড় ছেলে হাছানকে দক্ষিণ আফ্রিকায় পাঠান। এদিকে বড় ভাই হাসান বেকার দুই ভাই আরাফাত ও আল আমিনকে দক্ষিণ আফ্রিকায় নেয়ার জন্য দালাল ধরেন। হাসানের পাঠানো টাকা ও ব্যাংকের টাকা দিয়ে দালালের মাধ্যমে গত ৩০ আগষ্ট ও ১৩ সেপ্টেম্বর একে এক দুই ভাই দুবাই যান।

সেখান থেকে তারা দালাদের মাধ্যমে সড়ক পথে প্রথমে কেনিয়া ও পরে মোজাম্বিক হয়ে দক্ষিন আফ্রিকায় নেয়ার কথা ছিল। কিন্তুু বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ আফ্রিকার যাওয়ার পথে মোজাম্বিকের মুকুর শহরের কাছে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরহাদ ও আল আমিন মারা যায়।

নিহত দুই জনের কাছ থেকে পাওয়া পাসপোর্ট দেখে স্থানীয়রা বাংলাদেশি পরিচয় নিশ্চিত হন এবং বাংলাদের গ্রামের বাড়ীতে খবর দেন। রাত একটার সময় তাদের মোজাম্বিকের মুকুর শহরের কাছে দাফন করা হয়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button