ধর্মীয় উগ্রবাদ ও বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বাংলাদেশ

রোহিঙ্গাদের মাতৃভূমিতে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদ ও বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বাংলাদেশ। নিউইয়র্কে ‘কাউন্সিল অন ফরেন রিলেশনের’ সংলাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
নিউইয়র্কে ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন সেন্টারের আয়োজনে স্থানীয় নাগরিক সমাজের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদ ও বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বাংলাদেশ। সন্ত্রাসবাদ দমনে নিজের ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কথা উল্লেখ করে এ সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে অর্থবহ অংশীদারিত্ব এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার পেছনে মুক্তবাজার অর্থনীতি বড় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



