দেশবাংলা

প্রশাসনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ইউপি চেয়ারম্যানদের

সাইফুল ইসলাম, আখাউড়া : আখাউড়ায় ৫ ইউপি চেয়ারম্যান কর্তৃক মাসিক আইনশৃঙ্খলা সভা বয়কটের ঘটনা ঘটেছে।

ইউপি চেয়ারম্যানদের অভিযোগ, মাদকের তৎপরতা বৃদ্ধি ও পুলিশ কেন মাদক ব্যবসায়ীদের আটক করেও ছেড়ে দেয়? এমন প্রশ্নে পুলিশ প্রশাসন বিরক্ত হওয়ায় তারা সভায় যোগ দেননি।

প্রসঙ্গত, সোমবার উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। এ সভায় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা যোগ দেননি।

পরে শুধু মাসিক সমন্বয় সভায় যোগ দিয়ে আখাউড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা সভায় যোগ দিলে মাদকের কথা উঠবে। আর এতে, পুলিশ প্রশাসন বিরক্ত হয়। তাই এ সভায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

আখাউড়া নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি তাহমিনা আক্তার রেইনা বলেন, চেয়ারম্যানগণ কি কারণে আইনশৃঙ্খলা মিটিংয়ে আসেনি তা খতিয়ে দেখা হবে। তবে চেয়ারম্যানগণ সমন্বয় সভা যোগ দিয়েছেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button