টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। সোমবার রাত ১২ টার দিকে টেকনাফের শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শিলখালী এলাকার উলা মিয়ার পুত্র মোহাম্মদ আমিন ও নূর মোহাম্মদের পুত্র হেলালুদ্দীন সুমন। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
গোলাগুলিতে মোহাম্মদ আমিন ও হেলাল উদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ৫হাজার ইয়াবা দুটি বন্দুক ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়।
দায়িত্বরত ওসি আরো জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
বাংলাটিভি/ নূর



