ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আসাদ রিয়েল : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরকারীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় হযরত আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মন্ত্রিপরষদের সদস্য ও সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান শেখ হাসিনা।
শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন তিনি। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। এছাড়া এই সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও তার বৈঠক হয়। সফরে এবার দুটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন তাকে ‘ভ্যাকসিন হিরো’ আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায়।
বাংলাটিভি/ নূরৃ



