‘চীন আজ সমাজতান্ত্রিক দুনিয়ার পূর্ব দিকে’

সৌরভ নূর : পহেলা অক্টোবর চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি। উপলক্ষে বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে সামরিক প্যারেডে দেওয়া বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা এই মহান জাতিকে ঝাঁকুনি দিতে পারে।
ভাষণে শি জিনপিং আরো বলেন, এ দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। ৭০ বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে চীনা জাতি আজকের অবস্থানে পৌঁছেছে। সুতরাং এ জাতির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। চীন আজ একটি সমাজতান্ত্রিক দুনিয়ার পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। এই মহান জাতির ভিত্তি কাঁপিয়ে দেওয়ার মতো কোনো শক্তি নেই।
কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তিতে বেইজিংয়ে চীনা ইতিহাসের অন্যতম বৃহৎ এ সামরিক কুচকাওয়াজ এবং সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন। আমন্ত্রণ জানানো হয় প্রায় ১০০টি দেশের সামরিক অ্যাটাশেদের।
বাংলাটিভি/ হাসিব



