অন্যান্যবাংলাদেশ

মঙ্গলবার থেকে সম্প্রচারে বঙ্গবন্ধু স্যাটেলাইট–১

আসাদ রিয়েল : উৎক্ষেপণের এক বছর চার মাস পর আয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট–১। এতে করে দেশি টেলিভিশন চ্যানেলগুলোর খরচ কমবে। আজ মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

এর আগে কিছু সমস্যা থাকার কথা বলা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে। যদিও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড -বিসিএসসিএল বলছে, পর্যায়ক্রমে এগুলো দূর হয়ে যাবে।

 

টেলিভিশন চ্যানেলগুলোর সামনে বড় সমস্যা হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে গেলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যাবে না। এ জন্য কোনো কোনো চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে গেলেও পাশাপাশি আগের স্যাটেলাইটে যুক্ত থাকছে।

 

এ ছাড়া ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যোগাযোগ ভূগর্ভস্থ তারের মাধ্যমে হওয়ায় টিভি চ্যানেলগুলোর সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

 

বাংলাটিভি/ হাসিব

সংশ্লিষ্ট খবর

Back to top button