প্রতারকদের তথ্য সংগ্রহ করছে কাতার দূতাবাস

আরব হোসেন, কাতার : কাতারে যেসকল প্রবাসী অবৈধ ভিসা ব্যবসার সাথে জড়িত এবং ফ্রী ভিসার নামে দেশ থেকে অসহায় মানুষদের প্রবাসে এনে দীর্ঘদিন রেসিডেন্ট পারমিট না করিয়ে প্রবাসীদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিষয়ে দূতাবাসে তথ্য চেয়েছে রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
শনিবার দোহা বাংলাদেশ দূতাবাসে ‘ওপেন হাউজ ডে’ উন্মুক্ত আলোচনায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।
এসময় প্রবাসীরা কাতারে প্রবাসী শ্রমিকদের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, সাম্প্রতিক গণ গ্রেফতারে এখানে অনেক বৈধ প্রবাসী ও দেশে চলে যেতে বাধ্য হয়েছেন। যে সকল প্রবাসী নিজ ব্যবহৃত গাড়ি মালিকানা পরিবর্তন করতে পারেননি তারা দূতাবাসের সহযোগিতা ছেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব মাহবুবুর রহমান, লেভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, মিডিয়া উইং সচিব শাহ আলম সহ দূতাবাস কর্মকর্তারা।
পরে শ্রম সচিব রবিউল ইসলাম বলেন, গণ গ্রেপ্তারের যে সকল প্রবাসীর গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারেননি তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কাতার বাংলাদেশ দূতাবাস।
এ সময় বাংলাদেশের কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকিউর সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আমিরসুল সাইফুল, প্রেসিডিয়াম সদস্য ইসলামল মিয়া, প্রকৌশলী আব্দুল্লাহ আল মানুন, লোকমান আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিক প্রতিনিধিরা।
বাংলাটিভি/ নূর



