বিশ্ববাংলা
অস্ট্রিয়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আফরিন রিয়া : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার ভিয়েনার স্থানীয় একটি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি, আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রবিন মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রানা বখতিয়ার, সিনিয়র আওয়ামী লীগ নেতা মজনু আজাদ ও তার স্ত্রী রেমি আজাদ, সাবেক সভাপতি প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের স্ত্রী জান্নাতুল ফরহাদ ও তার কন্যা ফারজানা ফরহাদ, যুবলীগ নেতা মিয়া বাবুসহ অনেকে।
বাংলাটিভি/ নূর



