দেশবাংলা

বগুড়ার উন্নয়নে সরকারের সহযোগিতা দাবি

বগুড়ার উন্নয়ন অগ্রগতি ও সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন, বগুড়া পৌর সভার মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলামসহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বগুড়ার ধুনটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button