অন্যান্যবাংলাদেশ

দুর্গোৎসবে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো সহিংস ঘটনা ঘটলে তার জন্য ডিএমপি যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অন্যদিকে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দির প্রদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এসময় পূজা পরিচালনায় সিটি কর্পোরেশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানান দক্ষিণের নগর পিতা।

পূজার সর্বশেষ পরিস্থিতি জানতে সকালে রামকৃষ্ণ মিশন পূজামন্দির পরিদর্শনে যান দক্ষিণ ঢাকার নগরপিতা সাঈদ খোকন। এ সময় পূজা পরিচালনায় সরকারের পক্ষ সব ধরনের সহযোগিতাসহ জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন বিষেশ ব্যাবস্থা নিয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময়, পূজায় প্রায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজোর সময় ডিএমপি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা করবে বলে জানান তিনি।

পরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান তারা।

বাংলাটিভি 

সংশ্লিষ্ট খবর

Back to top button