
চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ৪৫জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
গতরাতে সানাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপড়ার স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,কক্সবাজারের উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুন্ডে আসে ৪৫ জন রোহিঙ্গা। এরপর তারা একটি কারখানায় কাজ নেয়। মোবারক হোসেনের ঘর ভাড়া নিয়ে তারা সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
বাংলাটিভি



