অন্যান্যবাংলাদেশ

‘দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা’

দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন ও প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

৩ অক্টোবর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃ দাবা স্কুল প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমীন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার মাহবুবুর রহমানসহ অন্যরা।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং গোয়েন্দা সংস্থার দায়িত্ব হচ্ছে তার সেই নির্দেশনা বাস্তবায়ন করা। আমরা অবশ্যই সেটা অব্যাহত রাখব।

সংশ্লিষ্ট খবর

Back to top button