বিশ্ববাংলা

`ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে শিল্প স্থাপনের আহ্বান’

আসাদ রিয়েল : ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে শিল্প স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ভারতের নয়াদিল্লীর হোটেল আইটিসি মৌরিয়ায় আয়োজিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা উন্নত যোগাযোগের সুযোগ নিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানির সুযোগ নিতে পারেন। এর আগে, ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ২০০৯ সালে তার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে ক্রমবর্ধমান হারে বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে- যা বাংলাদেশের ওপর বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

এ ছাড়া, কৌশলগত কারণেও বাংলাদেশ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য প্রসারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে দাবী করেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button