কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম : রংপুর উপ-নির্বাচন

বাবলুর রহমান, রংপুর : কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে রংপুর সদর ৩ আসনের উপ-নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, ভোট গ্রহনকারী কর্মকর্তা এবং নিরাপত্তা সংশ্লিষ্টরা। অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য ভোট গ্রহনের জন্য সকল প্রস্ততি নিয়েছে নির্বাচন কমিশন।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শুন্য আসনে উপ-নির্বাচন হচ্ছে আগামীকাল। রংপুর সিটি কর্পোরেশনের ২৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫ ইউনিয়নের ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহন হবে ইভিএম পদ্ধতিতে।
প্রায় সাড়ে ৪ লাখ ভোটার এই উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে প্রিজাইডিং, পোলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ মোট ৭ হাজার জনবল নিয়োজিত থাকবে।
র্যাবের ২০টি মোবাইল টিম, ১৮ প্লাটুন বিজিবি, সাদা পোশাকের গোয়েন্দা, ১৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-এর ভ্রাম্যমান আদালত এবং নির্বাচন কমিশনের একটি তদন্ত কমিটি ভোটের মাঠে তদরকি করবে বলে জানালেন, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বলেন, এই নির্বাচনে রংপুর মেট্রোপলিটন এলাকার ১২৯টি ও সদর উপজেলার ৪৬টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।



