দেশবাংলা

ধামরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

হুমায়ুন রশী, ধামরাই : ঢাকার ধামরাইয়ে নিম্নমানের খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারি ও একটি খাবার হোটেল মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিকালে উপজেলার শরীফবাগ এলাকায় এ অভিযান চালান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক।

এসময় তিনি ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারিকে ২০ হাজার টাকা ও পচাঁ, বাসি, নোংরা খাবার বিক্রির অভিযোগে একটি খাবার হোটেল মালিক ছাব্বির নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ ছাড়া ২০ দিনের মধ্যে পরিবেশের মানোন্নয়নের ও লাইসেন্স বানানোর জন্যও সতর্ক করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button