দেশবাংলা

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা পূজা

সৌরভ নূর : মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সকালে ঢাক-ঢোল, কাসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্ডপগুলো। এসময় পুরোহিতের মন্ত্রে প্রত্যেক মন্দিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। সকালে জেলার প্রায় এক হাজার ২শ মন্ডপে একযোগে শুরু হয় দুর্গাপূজা। ঢাক, কাসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহর থেকে পাড়া মহল্লা গ্রাম। এসময় সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করে। প্রতিটি মন্দিরসহ বিভিন্ন সড়কে আলোকসজ্জ্বা করা হয়েছে। জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পূজাকে সামনে রেখে পিরোজপুরে কারিগররা দিন-রাত পরিশ্রম করে শেষ করেছেন দেবী দূর্গা নির্মানের কাজ। এবার জেলায় ৪শ ৭০ টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে পূজার সার্বিক প্রস্তুতি দেখতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলে জানান পুলিশ সুপার ।

এদিকে, পূজাকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে মন্দিরে মন্দিরে চলছে উৎসবের আমেজ। কারিগররা দিন-রাত পরিশ্রম করে শেষ করেছেন দেবী দূর্গা নির্মানের কাজ। কারিগরররা জানায়, জেলায় প্রতিমা তৈরির চাপ আগের তুলনায় বেড়েছে, তাই লাভও হচ্ছে বেশী।

ঝিনাইদহ পূজা উৎযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস জানান, এবার জেলায় ৪ শতাধিক মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মন্দিরে মন্দিরে কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

এবছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে এসেছেন, আগামী ৮ অক্টোবর বিসর্জনের মাধ্যমে আবার ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button