বিশ্ববাংলা
বিশায় বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা

জেদ্দা প্রতিনিধি : সৌদি আরবের বিশায় বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার একটি কনস্যুলার টিম। গত শুক্র ও শনিবার স্থানীয় হোটেল আল নাখিলে এ সেবা প্রদান করা হয়।
এসময়, পাসপোর্ট নবায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ড ক্রয় বিক্রয়সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে কনস্যুলার টিম। সেবা প্রদানকালে, কনস্যুলেটের কাউন্সিলর মজিবুর রহমান, সোনালী ব্যাংক ও কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কনস্যুলেট জেনারেল জেদ্দার প্রশংসা করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান, সেবা নিতে আসা প্রবাসীরা।



