
হাকিম মোড়ল : দল থেকে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে রাজধানীর রমনা থানায় দুটি মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে র্যাবের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে র্যাব। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আদালতে উপস্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।
এছাড়া সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধেও মাদকদ্রব্য আইনে মামলা করেছে র্যাব।
এরআগে বিরোধী অভিযানে ২১ দিন পর ক্যাসিনো ব্যবসায়ীদের ‘গডফাদার’ হিসেবে পরিচিত ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটেকে কমিল্লা থেকে আটক করে র্যাব।



