ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ পালিত

দেশের বিভিন্ন জেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ পালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাসুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তারসহ অন্যরা।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এতে জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কক্সবাজারের মহেশখালীতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মুক্তিযোদ্ধা সালেহ আহমদসহ আরো অনেকে।



