অন্যান্যবাংলাদেশ

আবরারকে কি তোরা সত্যি খুন করতে পারলি?

সৌরভ নূর : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বুয়েটের নিহত ছাত্র আবরারের দেয়া শেষ স্ট্যাটাস প্রসঙ্গে রাজনীতি-বিশ্লেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ৭ অক্টোবর সোমবার তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘সে চিরদিন থাকবে বাংলাদেশে মানুষের দোয়া, প্রার্থনা ভালোবাসায়। তোরা থাকবি ঘৃনা আর ধিক্কারে।’

পোস্টটি হুবহু তুলে ধরা হলো, “আবরারের খুনীরা ভাল করে শোন, যে ষ্ট্যাটাসের জন্য তোরা হত্যা করেছিস আবরারকে, তাতে এখন পর্যন্ত লাইক পড়েছে এক লক্ষের উপর, শেয়ার করেছে ৩০ হাজারের বেশী মানুষ। নিশ্চিত থাক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশী ভালবাসার স্ট্যাটাস হবে এটা।

আবরারকে কি তোরা সত্যি খুন করতে পারলি? সে চিরদিন থাকবে বাংলাদেশে মানুষের দোয়া, প্রার্থনা ভালোবাসায়। তোরা থাকবি ঘৃনা আর ধিক্কারে!”

                      71908709 479386892923363 3970828377618644992 n 36

# ফেসবুক থেকে

সংশ্লিষ্ট খবর

Back to top button