বিশ্ববাংলা
মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশিকে আটক

মোহাম্মদ আলি : অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাসের অভিযোগে ৩৫ বাংলাদেশিসহ ১০২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, তাদের আটক করা হয়। আরব নিউজে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও, মিয়ানমারের ১৫, ইন্দোনেশিয়ার ২৪, ভারতের ৩,পাকিস্তানের ৬, নেপালের ১৩, সিরিয়ার ৩ এবং নাইজেরিয়ার ৩জন নাগরিক রয়েছেন।
এ ব্যাপারে কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের সবাইকে পর্যায়ক্রমে জরিমানা ও আটক করা হবে।



