বিশ্ববাংলা
লেবাননে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম

শিগগিরই লেবাননে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এজন্য নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অবৈধ প্রবাসীদের কাছ থেকে আবেদন গ্রহন করবে দূতাবাস।
বৈধকরণের অনুমতি সংক্রান্ত বিলটি বর্তমানে লেবাননের কেবিনেটের বিবেচনাধীন রয়েছে। দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের প্রচেষ্টায় শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য এ সুযোগ দিতে রাজী হয়েছে দেশটির সরকার।
সুশৃঙ্খল, নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে, প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে দূতাবাস।



