বিশ্ববাংলা
চলতি মাসে দেশে ফিরলেন ৪৪১ শ্রমিক

বৈধ আকামা থাকার পরও সৌদি আরব থেকে আবারো দেশে ফিরে এলেন ১০৫ শ্রমিক। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ নিয়ে চলতি মাসেই দেশে ফিরলেন ৪৪১ বাংলাদেশি শ্রমিক।
এসব কর্মীদের তাৎক্ষণিক, প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ,জরুরি সহায়তা প্রদান করে। ফেরত আসা কর্মীদের অভিযোগ,বৈধ আকামা থাকা সত্ত্বেও, তাদের ধরে সবজি, খেজুর ও পানি বিক্রিসহ ভিক্ষা করার মতো মিথ্যা অভিযোগে দেশে পাঠানো হচ্ছে।
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুলিশ গ্রেফতার করার সময়, নিয়োগকর্তাকে ফোন করা হলেও, তারা দায়িত্ব নেননি।



