বিশ্ববাংলা
সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাহারুল ইসলাম নামে এক বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার বেলা বারোটায় ফাহাদ বিন সুলতান হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বাহারুল ইসলামের বাড়ী, কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউপির সোনার চর গ্রামে।
জানা যায়, তাবুকের ওয়াতানিয়া স্কুলে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলে, অজ্ঞান হয়ে যান বাহারুল। তাকে স্থানীয় ফাহাদ বিন সুলতান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই রেমিটেন্স যোদ্ধাকে।
বর্তমানে তার মরদেহ তাবুকের কিং খালিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরহুমের বড় ভাই বাংলা টিভির মাধ্যমে বাহারুলের লাশ দ্রুত দেশে প্রেরণ করার জন্য, বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা চেয়েছেন।



