
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল গাফফার চৌধুরীর সমর্থনে গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী বলেন দেশের মানুষ আজ জুলুম শোষণে অতিষ্ট হয়ে পড়েছে। দুর্বল নতজানু শাসননীতিতে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলেন। জালিমের রোষানলে পড়ে তিনি আজ বন্দি।
তিনি আরো বলেন, জাতি আজ কার্যত পরাধীন হয়ে পড়েছে। মানুষ স্বাধীনতার সাধ পেতে চায়। তাই ধানের শীষে ভোট দিয়ে মানবতার মুক্তি আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের বিএনপির সিনিয়র নেতা আবু সুফিয়ান, তিনি সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্যাপী পথসভায় বক্তব্য রাখেন।
জনাব আবু সুফিয়ান বলেন বিএনপি মানবিক গুণাবলি সম্পন্ন ব্যাক্তি হিসাবে সাতকানিয়া উপজেলা নির্বাচনে জনাব আবদুল গাফফার চৌধুরীকে ধানের শীষ প্রার্থী করে পাঠিয়েছেন।
জনাব আব্দুল গাফফার চৌধুরী রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সমৃদ্ধ। আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব মুজিবুর রহমান সহ হাজারো নেতাকর্মীরা।
রিদুওয়ানুল হক/ চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি



