দেশবাংলা
১৫ দিন ধরে পানিবন্দি

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকার বাসিন্দারা ১৫ দিন ধরে পানিবন্দি রয়েছেন। জেলা উন্নয়ন কতৃপক্ষের উচ্ছেদ অভিযানের বর্জ্য নালায় পড়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওযায় এই ঘটনা ঘটে।
ফলে বাসাবাড়ির পানি, বৃষ্টির পানি ও জোয়ারের পানি নালা দিয়ে চলাচল করতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টির পাশাপাশি ঘরবাড়িতেও ঢুকে পড়ছে এসব পানি। এতে দূর্ভোগে পড়েছে সাধারন মানুষ এবং দূর্ঘন্ধযুক্ত ময়লা পানির কারনে দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি।
দূর্ভোগ লাঘবে নালা প্রশস্তকরণসহ দ্রুত নালা পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



