
রিমান্ড বাতিলের আবেদন সম্রাটের | ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মাদক ও অস্ত্র মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতের হাজত খানায় এনে রাখা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমানসহ আরও কয়েকজন আইনজীবী জামিন বাতিল চেয়ে রিমান্ড দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পৃথক দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।



