আইন-বিচারবাংলাদেশ

গাইবান্ধার মানবতাবিরোধী পাঁচ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী পাঁচ আসামির মৃত্যুদণ্ড, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গাইবান্ধার পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালে ১৭৬ পৃষ্ঠার রায় পড়ে শোনানো হয়। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে একজন কারাগারে আছেন। অপর চার আসামি পলাতক। রায় ঘোষণা উপলক্ষে কারাগারে থাকা রঞ্জু মিয়াকে মঙ্গলবার ট্রাইব্যুনালে আনা হয়।

পলাতক আসামিরা হলেন- রাজাকার কমান্ডার আবদুল জব্বার, মো. জাসিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল ও মো. মমতাজ আলী বেপারি মমতাজ।

আসামিদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট-অগ্নিসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button