দেশবাংলা

আখাউড়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুল আহম্মদ নিজামী বলেন, মঙ্গলবার রাতে আখাউড়া হীরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তিনশ ইয়াবা উদ্ধার এবং তাদের ব্যবহৃত নাম্বারবিহীন একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের এনামুল, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ওয়াসিম এবং একই এলাকার এজাজ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button