
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী নাজমুস সামসকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী কাঠলা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।
আটকৃত নাজমুস সামসের বাড়ি জয়পুরহাটে বলে জানাগেছে। আটকের পর তাকে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নাজমুস সামস বিরামপুরের কাঠলা সীমান্ত পথ ব্যাবহার করে ভারতে পালিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর থানার সহযোগীতায় উপজেলার কাঠলা গ্রামে তার আত্মিয় রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিল এবং ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার বাড়ি জয়পুরহাটে বলে পুলিশ জানায়,পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের দপ্তরে পাঠানো হয়।
কুদ্দুস আলী খান, দিনাজপুর



