আন্তর্জাতিকএশিয়া

ঘোড়ায় চড়ে ২৭৫০ মিটার পায়েকতু পর্বত জয় করলেন কিম জং

কোরীয় নেতা কিম জং উন ঘোড়ায় চড়ে ২৭৫০ মিটার উচ্চতার পায়েকতু পর্বত জয় করলেন। এর আগে ২০১৭ সালে কিম রাষ্ট্রীয় ভাষণ প্রদানের আগে পায়েকতু পর্বত ভ্রমণ করেন এবং সেবছরই সেই ভাষণে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের বরফ গলনের ঘোষণা দেন তিনি।

মাউন্ট পায়েকতু উত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্বত। শোনা যায় এটি নাকি কিম পরিবারের আধ্যাত্মিক বাসস্থান। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিমের পূর্বপুরুষরা এই পর্বতের চূড়ায় যেতেন। তাই ধারণা করা হচ্ছে আবারও বড় কোনো ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন হয়তো কিম।

পায়েকতু পর্বতারোহণের বেশ কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। ছবিতে দেখা যায় তুষারশুভ্র পর্বতের পথ ধরে কিম এগিয়ে চলছেন ঘোড়ার পিঠে করে।

                        Capture. 13

b1abb3e53eaca51c0d00940be4b54ba1 5da6c1d13c083 3

Capture 41

ঘোড়ায় চড়ে কিমের এই পায়েকতু পর্বতারোহণ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ গড়তে কিম যে সংগ্রাম করে যাচ্ছেন তা পায়েকতু পর্বতের মতোই দৃঢ় হয়ে থাকবে বলে মনে করেন অনেকেই। সূত্র : কেসিএনএ

সংশ্লিষ্ট খবর

Back to top button