বেলজিয়ামে রোহিঙ্গা বিষয়ক আলোচনা

রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা দিয়ে ফিরিতে নিতে মিয়ানমারের ওপর জাতিসংঘ ও ইইউকে চাপ প্রয়োগ করতে বেলজিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজার এবং টেকনাফের অর্থনীতি ও পরিবেশ হুমকির বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান বেলজিয়াম আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজনে এবং মানবাধিকার সংগঠন হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগীতায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর পুর্ণবাসন ইস্যুতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ইউরোপিয়ান পার্লামেন্টের সংসদ সদস্য, জুলি ওয়ারড, নিনা গিল, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত শাহাদাত হোসেন, সাবেক রাষ্ট্রদুত ইসমত জাহান, ইন্সটিটিউট অফ ডেমোক্রেটিক রাইটসের ডিরেক্টর পাওলো কাসাকা ও হিউম্যান রাইটসের উইলি ফটার।
বক্তারা, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে তাদের দেশে ফেরৎ নেওয়ার ব্যাপারে মিয়ানমারের উপর জাতিসংঘ ও ইইউ’র চাপ প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বিধান দেব, ড. ফারুক মির্জা, দাউদ খান সোহেল ও হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানি।
রোহিঙ্গাদের কারণে কক্সবাজার, টেকনাফের অর্থনীতি ও পরিবেশ হুমকির বিষয়টি তুলে ধরে,আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এসময়, রাইসুল ইসলাম রাসেল,হুমায়ুন মাসুদ হিমু, জহির খান, এম এম মোরশেদ, রাবেয়া জামান, এম এ করিম ও ইউরোপের বিভিন্ন এন জি ওর নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
বেলজিয়াম থেকে ফারুক আহমেদ মোল্লা



