বিশ্ববাংলা

ডিসেম্বরে চালু হবে ই-পাসপোর্ট

চলতি বছরের ডিসেম্বরে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ও মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছেন বলে জানান সভাপতি।

ফারক খান বলেন, ই-পাসপোর্ট উদ্বোধনের পর, জানুয়ারি থেকে এটি দেয়া হবে। প্রথমে পাবেন ফরেন সার্ভিসের ক্যাডাররা। এরপর রাজধানী ঢাকাবাসীর পর পর্যায়ক্রমে সারাদেশে এটি চালু হবে।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button