
বাংলাদেশের বাজারে বিশ্বমানের বেলামে বিস্কুটের যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস বাংলাদেশ।
সকালে রাজধানীর ডেইলি স্টার ভবন সেমিনার হলে এর মোড়ক উন্মোচন করেন নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক। তার বক্তব্যে, বেলামে বিস্কুট ভিন্নমানের স্বাদ ও গুণগত মান রক্ষ্যায় ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে বলে জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুস সাকিব মল্লিক, চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার।



