টিপু সুলতানের বিরুদ্ধে রায় যেকোনো দিন

রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। এ মামলার বিচারিক কাজ শেষে আজ বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন গাজী এইচ এম তামিম। গত বছরের ২৯ মে জামায়াতের সাবেক এই নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
এরপর দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। টিপু সুলতানের বিরুদ্ধে তদন্তে মুক্তিযুদ্ধ চলাকালে রাজশাহীর বোয়ালীয়ায় দশ জনকে হত্যা, দুই জনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়াইর মালামাল লুট করে আগুন দেয়ার অপরাধ উঠে এসেছে। এসব অপরাধে এ আসামির বিরুদ্ধে দুইটি অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হয়ে বর্তমানে তিনি কারাগারে আছেন।



