দেশবাংলা

উত্তাল মনপুরা, আতঙ্ক ও ভয়ে দিন কাটাচ্ছে মানুষ

একটি হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কিত ভোলার মনপুরা উপজেলার শান্তি প্রিয় মানুষ। মনপুরা উপজেলার ৪৫০ বছরের ইতিহাসে কখন কাউকে জবাই করে হত্যা করা হয়নি। ফলে এ ঘটনায় হঠাৎ করে উত্তাল হয়ে পড়েছে পুরো উপজেলা।

হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন চালিয়ে যাচ্ছেন সর্বস্তরের মানুষ। এদিকে এলাকাবাসী ও সাধারণ ব্যবসায়ীরা এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে ভয়ে সন্ধ্যার সাথে সাথে ঘরে চলেন আসেন।

অন্যদিকে প্রশাসন বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুত এ হত্যার রহস্য বের হয়ে আসবে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন জমি সংক্রান্ত বিরোধ কিংবা টাকা ছিনতাইয়ের কারণে এই হত্যাকান্ড হতে পারে।

ভোলা জেলা থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর কুলে মনপুরা উপজেলার অবস্থান। মনপুরা উপজেলার ইতিহাসে ৪৫০ বছর ধরে প্রায় শান্তি প্রিয়ভাবে বসবাস করছেন এখানকার সর্বস্তরের মানুষ। এর মধ্যে কখনই কাউকে নিসংশভাবে হত্যার ঘটনা ঘটেনি।

কিন্তু গত ৬ অক্টোর রবিবার উপজেলার ফকিরহাট বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ও সার কীটনাশন ব্যবসায়ী তার বাড়ির ফেরার পথে বাড়ির সামনে রাত ১১ টা ৪৫ মিনিটের সময় তাকে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়।

নিহত পরিবারের সদস্যরা জানান, জমি-জমা বিরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করলেও তাদের ফাঁসির দাবি জানান নিহতের পরিবারের স্বজনরা।

এ হত্যা ঘটনার পর থেকে চরম আতঙ্ক ও ভয়ে সন্ধ্যার পর থেকে কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। এছাড়াও ব্যবসায়ীরা সন্ধ্যার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরে ফিরে যান। তাদের মধ্যেও রয়েছে একই আতঙ্ক।

সাধারন মানুষ ও ব্যবসায়ীদের দাবি হত্যাকারীদের দ্রুত কঠোর বিচার করলে ভবিষ্যতে কেউ এ ধরনের অবরাধ করতে সাহস পাবে না।

এদিকে এ ঘটনায় হত্যাকারীদের কঠিন বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে যাচ্ছেন উপজেলার সব স্তরের প্রায় ২০ হাজারেরও অধিক মানুষ। ফলে উত্তাল হয়ে পড়েছে ভোলার শান্তি প্রিয় উপজেলা মনপুরা।

তবে মনপুরা থানার ওসি জানায় পূর্ব শক্রতার জের ধরে এই হত্যা কান্ড ঘটতে পারে। ইতিমধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ জয়নাল, আবুল কালাম, দিবাকর, মোঃ মাকসুদ, শাহিন, শামিমকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও হত্যার মূল পরিকল্পনাকারী কেউ থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেন তিনি।

জুয়েল সাহা বিকাশ, ভোলা

সংশ্লিষ্ট খবর

Back to top button