দেশবাংলা
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে আখাউড়া পৌরসভার নারায়ণপুর-খালাজুড়া বাইপাস এলাকায় ডাকাতির চেষ্টা কালে একটি অটোরিকশাসহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের অন্য সদস্যদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন, অর্ণব খান, মোঃ শাওন, সাকিবুল হাসান,জাহিদ হাসান।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে এবং উপজেলার মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।



