কাজিরহাট-নাজিরহাট মহাসড়কের বেহাল অবস্থা

চট্টগ্রামের ফটিকছড়িতে কাজিরহাট-নাজিরহাট মহাসড়কের বেহাল অবস্থা। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। আর সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার।
চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট-নাজিরহাট সড়কটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। আর ঢাকা-চট্টগ্রাম সড়কের বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হয় এটি। অথচ এই গুরুত্বর্পূণ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কারহীন অবস্থায় রয়েছে।
বর্তমান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। কিছু স্থানে গর্ত ছোট খাটো জলাশয়ে রূপ নিয়েছে, চরমে দূর্ভোগে যাত্রী ও চালকরা।
স্থানীয় কাউন্সিলর মো. হারুন জানান, প্রায় ২ বছর ধরে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, সড়কটি সংস্কারের জন্য প্রায় ৮ কোটি টাকার বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরেফিন।
বরাদ্দ পেলে খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।



